ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় স্বামী গ্রেফতার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ অক্টোবর ২০২৬ | ১২:৫৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় স্বামী গ্রেফতার
আসামি সাইফুল হাওলাদার

ঢাকার কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি সাইফুল হাওলাদারকে (৩০) চট্টগ্রাম পতেঙ্গা হতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)। 

মঙ্গলবার (৬ অক্টোবর) এসআরবি-১০-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এসআরবি জানায়, ভিকটিম সুমা আক্তার (২৪)-এর সঙ্গে আসামি সাইফুল হাওলাদার (৩০) এর প্রায় ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে আসামি সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল এবং সর্বশেষ গত ৯ জুলাই ভিকটিমকে তালাক প্রদান করে। পরবর্তীকালে ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস ও একটি কারখানায় চাকরি করতেন। গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভিকটিমের মোবাইল থেকে তার পরিবারকে আসামি সাইফুল হাওলাদার জানায় যে, ভিকটিমকে হত্যা করে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভিকটিমের ভাড়া বাড়ির ভেতরে রেখে গেছে। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকায় প্রেরণ করে।  

এ ঘটনায় মৃতের মা আসামি সাইফুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজদারি বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এবং এসআরবি-৭ একটি  যৌথ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার রাত ৯টার দিকে  আসামি সাইফুল হাওলাদারকে (৩০) চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

উল্লেখ্য, আসামির পিতার নাম কালাম হাওলাদার। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গোপালপুরের বাসিন্দা। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : গ্রেফতার এসআরবি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় স্বামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত