রাজধানীতে রবিবার রাতে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য আশরাফুলকে ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, রবিবার দিবাগত গভীর রাতে রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।