ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শরণখোলায় ৩১৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ নভেম্বর ২০২৬ | ০৫:৫৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শরণখোলায় ৩১৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় ৩১৫টি ইয়াবাসহ রুমান মীর (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  রাত ২টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল রুমান মীরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, রুমান একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

বিষয় : ইয়াবা গ্রেফতার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


শরণখোলায় ৩১৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলায় ৩১৫টি ইয়াবাসহ রুমান মীর (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  রাত ২টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল রুমান মীরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, রুমান একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত