সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরিবেশ আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ইটভাটাকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধন্তী ইউনিয়নে অবস্থিত ‘মেসার্স টিএন্ডসি ব্রিকস’ ও ‘মেসার্স মোল্লা ব্রিকস’ নামে দুটি ইটভাটায় আইনবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
ইউএনও মাহমুদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০২৩)-এর ৮ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১৮(৩) ধারা অনুযায়ী ‘মেসার্স টিএন্ডসি ব্রিকস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে একই আইনের ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১৪ নম্বর ধারা অনুযায়ী ‘মেসার্স মোল্লা ব্রিকস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
বিষয় : জরিমানা ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরিবেশ আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ইটভাটাকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধন্তী ইউনিয়নে অবস্থিত ‘মেসার্স টিএন্ডসি ব্রিকস’ ও ‘মেসার্স মোল্লা ব্রিকস’ নামে দুটি ইটভাটায় আইনবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
ইউএনও মাহমুদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০২৩)-এর ৮ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১৮(৩) ধারা অনুযায়ী ‘মেসার্স টিএন্ডসি ব্রিকস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে একই আইনের ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১৪ নম্বর ধারা অনুযায়ী ‘মেসার্স মোল্লা ব্রিকস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন