ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের এক মাসের কারাদণ্ড


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ নভেম্বর ২০২৬ | ০৬:৪৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের এক মাসের কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিপন চন্দ্র শীল (২৫) নামে মাদকাসক্ত এক ছেলেকে উপজেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন মা রিনা রানী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। দণ্ডপ্রাপ্ত রিপন চন্দ্র উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মৃত গোলক চন্দ্র শীলের ছেলে।

দণ্ডপ্রাপ্ত রিপনের মা রিনা রানী বলেন, তার ছেলে প্রায়ই মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর করত। এরই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি আবেদন করেছিলেন।

রিপনের বোন নিপা জানান, বৃহস্পতিবার সকালেও তার ভাই মাদক সেবন করে তাদের মারধর শুরু করে। এ সময় রিপনকে হাতেনাতে আটকে রেখে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় আটক রিপন মাদক সেবন করে মা-বোনকে মারধরের কথা স্বীকার করায় বিচারক তামশিদ ইরাম খান তাকে এই দণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, দণ্ডপ্রাপ্ত রিপনকে ইতোমধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : কারাদণ্ড

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের এক মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিপন চন্দ্র শীল (২৫) নামে মাদকাসক্ত এক ছেলেকে উপজেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন মা রিনা রানী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। দণ্ডপ্রাপ্ত রিপন চন্দ্র উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মৃত গোলক চন্দ্র শীলের ছেলে।

দণ্ডপ্রাপ্ত রিপনের মা রিনা রানী বলেন, তার ছেলে প্রায়ই মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর করত। এরই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি আবেদন করেছিলেন।

রিপনের বোন নিপা জানান, বৃহস্পতিবার সকালেও তার ভাই মাদক সেবন করে তাদের মারধর শুরু করে। এ সময় রিপনকে হাতেনাতে আটকে রেখে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় আটক রিপন মাদক সেবন করে মা-বোনকে মারধরের কথা স্বীকার করায় বিচারক তামশিদ ইরাম খান তাকে এই দণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, দণ্ডপ্রাপ্ত রিপনকে ইতোমধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত