ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

একবার ধরা পড়েও বদলায়নি স্বভাব, আবারও চুরিতে ধরা ইউপি সদস্য


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ নভেম্বর ২০২৬ | ০৬:০৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

একবার ধরা পড়েও বদলায়নি স্বভাব, আবারও চুরিতে ধরা ইউপি সদস্য
চুরির সময় ইউপি সদস্যকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রনজু মিয়া (৪৫) ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন। পুলিশে সোপর্দের পর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি জানান, গ্রেপ্তার রনজু মিয়াকে বুধবার আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় ব্যাটারি চুরির সময় স্থানীয় জনতা রনজু মিয়াকে হাতেনাতে আটক করে।

আটক রনজু মিয়া ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, রনজুর বিরুদ্ধে সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এসব কারণে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কিছুদিন আগেও রনজু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। এরপর তাকে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।

অটোরিকশাচালক আশরাফুল ইসলাম জানান, গত মঙ্গলবার গভীর রাতে তিনি বাড়ির ভিতরে তার অটোরিকশার কাছে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কিন্তু বাড়ির আঙিনায় লাগানো লাউ ও কুমড়ো গাছের বেড়ার জালে তিনি জড়িয়ে পড়ে আটকে যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন।

ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল জানান, রনজু মিয়া ইউপি সদস্য নির্বাচিত হলে আর চুরি করবেন না- এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে এলাকাবাসী তাকে গত ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করেন। কিন্তু ভালো হওয়ার প্রতিশ্রুতি দিলেও বাদ দিতে পারেনি পুরাতন অভ্যাস।

বিষয় : গ্রেপ্তার পুলিশ আটক গাইবান্ধা চুরি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


একবার ধরা পড়েও বদলায়নি স্বভাব, আবারও চুরিতে ধরা ইউপি সদস্য

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রনজু মিয়া (৪৫) ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন। পুলিশে সোপর্দের পর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি জানান, গ্রেপ্তার রনজু মিয়াকে বুধবার আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় ব্যাটারি চুরির সময় স্থানীয় জনতা রনজু মিয়াকে হাতেনাতে আটক করে।

আটক রনজু মিয়া ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, রনজুর বিরুদ্ধে সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এসব কারণে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কিছুদিন আগেও রনজু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। এরপর তাকে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।

অটোরিকশাচালক আশরাফুল ইসলাম জানান, গত মঙ্গলবার গভীর রাতে তিনি বাড়ির ভিতরে তার অটোরিকশার কাছে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কিন্তু বাড়ির আঙিনায় লাগানো লাউ ও কুমড়ো গাছের বেড়ার জালে তিনি জড়িয়ে পড়ে আটকে যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন।

ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল জানান, রনজু মিয়া ইউপি সদস্য নির্বাচিত হলে আর চুরি করবেন না- এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে এলাকাবাসী তাকে গত ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করেন। কিন্তু ভালো হওয়ার প্রতিশ্রুতি দিলেও বাদ দিতে পারেনি পুরাতন অভ্যাস।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত