সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। রংপুরের কাউনিয়ায় বাড়ির সামনে দিনদুপুরে এনজিও কর্মী ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মামলার প্রধান আসামি শিবু কুটিপাড়ার মসলেম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের ছেলে মো. লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর ছেলে মো. রিপন মিয়া (৩০)।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি জানায়, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৯ অক্টোবর রতন বাড়ির কাছে পৌঁছালে আসামিরা দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রতনের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
এসআরবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩ রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি যৌথ দল ৫ নভেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আলোচিত এনজিও কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
রংপুরের কাউনিয়ায় বাড়ির সামনে দিনদুপুরে এনজিও কর্মী ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মামলার প্রধান আসামি শিবু কুটিপাড়ার মসলেম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের ছেলে মো. লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর ছেলে মো. রিপন মিয়া (৩০)।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি জানায়, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৯ অক্টোবর রতন বাড়ির কাছে পৌঁছালে আসামিরা দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রতনের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
এসআরবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩ রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি যৌথ দল ৫ নভেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আলোচিত এনজিও কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন