ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন বিএনপি নেতা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ নভেম্বর ২০২৬ | ০৯:৩৯ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন বিএনপি নেতা

‘সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আপনাদের ফ্যামিলি কার্ড দেবে। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, সকল মা-বোন ফ্যামিলি কার্ড পাবেন। নাচোল উপজেলার ফ্যামিলি কার্ডের দায়িত্বে আমি আছি। ইনশাআল্লাহ, আপনারা পাবেন– এটা সিওর থাকেন। বিএনপির প্রার্থীকে আবারও ভোট দিলে এ ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে।’

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর বিএনপির সহসভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আমানুল্লাহ আল মাসুদের এমন বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

প্রকাশ্যে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি নেতার এমন বক্তব্যে দলীয় বলয়েও সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারকে বিতর্কিত করতেই তিনি (আমানুল্লাহ আল মাসুদ) এমন বক্তব্য দিয়েছেন। নিয়মানুযায়ী দলমতনির্বিশেষে আর্থিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে সবাই কার্ড পাবেন। আশা করি, এ বিষয়ে দল তাঁকে সতর্ক করবে এবং এমন মন্তব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, ‘ফ্যামিলি কার্ড নিয়ে ব্যক্তিগতভাবে বা রাজনৈতিক মঞ্চে এমন বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি (আমানুল্লাহ আল মাসুদ) ফ্যামিলি কার্ডের মনিটরিং কমিটিতে আছেন ঠিকই, কিন্তু এর অর্থ এই নয়, তিনি পুরো উপজেলার ফ্যামিলি কার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এমন বক্তব্য দিয়ে থাকলে তার দায়ভার সম্পূর্ণ তাঁর নিজের। বর্তমানে উপজেলায় নিয়ম অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহের কাজ চলছে।’

তবে অভিযোগ ও বিতর্কের বিষয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আল মাসুদ বলেন, ‘এলাকার নারীরা প্রতিদিন ফ্যামিলি কার্ডের জন্য আমার কাছে অনুরোধ নিয়ে আসেন। ৭ নভেম্বরের সভায় যোগ দেওয়ার আগেও সাতজন নারী এসেছিলেন। আমার বক্তব্যের অর্থ ছিল, নিয়ম মেনে যোগ্য ব্যক্তিরা যেন কার্ড পান, সে বিষয়ে আমিসহ দলের তিনজন কমিটির সদস্য হিসেবে সুপারিশ করব। এর মানে এই নয়, আমি নিজে কার্ড বণ্টনের সর্বময় কর্তা।’

তিনি আরও দাবি করেন, ‘জামায়াত প্রথম থেকেই ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে, এটিও তারই অংশ। আমি ফ্যামিলি কার্ডের বিনিময়ে কারও কাছে ভোট চাইনি।’  

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত