ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুইমারায় বিএনপি’র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়ির গুইমারায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করেছে উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে গুইমারা হাইস্কুল অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সালমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে এই দিনটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের আদর্শ ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুইমারায় বিএনপি’র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করেছে উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে গুইমারা হাইস্কুল অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সালমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে এই দিনটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের আদর্শ ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত