ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ নভেম্বর ২০২৬ | ০৯:৫৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ১০০ ফিট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের স্কুল বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার পর জ্বলন্ত বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। গত কয়েক দিনে অন্তত ৮টি বাসে আগুন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিষয় : ঢাকা স্কুলবাসে আগুন ভাটারা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ১০০ ফিট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের স্কুল বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার পর জ্বলন্ত বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। গত কয়েক দিনে অন্তত ৮টি বাসে আগুন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত