ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

লালমাই পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ নভেম্বর ২০২৬ | ০৯:৪০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লালমাই পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অনুমতি ছাড়া লালমাই পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিম (৭৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিজয়পুর ইউনিয়নের শ্রীবিদ্যা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শ্রীবিদ্যা এলাকার মৃত আব্দুল গণির ছেলে। ভ্রাম্যমাণ আদালত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেন।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশ। 

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, পাহাড় ও টিলা কাটা রোধ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : জরিমানা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


লালমাই পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অনুমতি ছাড়া লালমাই পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিম (৭৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিজয়পুর ইউনিয়নের শ্রীবিদ্যা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শ্রীবিদ্যা এলাকার মৃত আব্দুল গণির ছেলে। ভ্রাম্যমাণ আদালত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেন।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশ। 

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, পাহাড় ও টিলা কাটা রোধ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত