সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ফেনীর পরশুরাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হস্তক্ষেপে কহুয়া নদীতে সিসি ব্লক স্থাপনের কাজ স্থগিত করেছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, ব্লক স্থাপনের কাজ শুরুর আগে বিষয়টি বিজিবিকে অবহিত করার কথা ছিল ভারতের। পরে বিষয়টি জানার পর তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বর্তমানে কাজটি স্থগিত রয়েছে।
এদিকে কহুয়া নদীতে ভারতীয় অংশে ব্লক স্থাপনে বাংলাদেশ অংশে সম্ভাব্য ভাঙনের বিষয়টি খতিয়ে দেখতে গত শনিবার পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কর্মকর্তারা হলেন– পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহম্মেদ ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আহমেদ।
পাউবো সূত্রে জানা গেছে, পরশুরামের উত্তর কোলাপাড়ায় কহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণের জন্য ২০০৩ সালে প্রায় ২৫ হাজার সিসি ব্লক তৈরি করা হয়েছিল। গ্রামের রেললাইন সেতুর পূর্ব পাশে ওই ব্লক দিয়ে বাঁধ নির্মাণের কাজও শুরু হয়। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়।
সরেজমিন পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভারতীয় অংশে বাঁধে ব্লক স্থাপন করা হলে বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিষয়ে বিজিবি ও পাউবোর কর্মকর্তারা বসে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অংশে বাঁধের কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে, সে বিষয়ে আলোচনা চলছে।
গত শুক্রবার ভারতের বিলোনিয়া-সংলগ্ন আমজাদনগরে কহুয়া নদীর বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ব্লক বসানোর কাজ শুরু হয়। এ নিয়ে সীমান্তের বাংলাদেশ অংশে উত্তর, দক্ষিণ কোলাপাড়াসহ আশপাশের জনবসতিতে ভাঙন আতঙ্ক দেখা দেয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত বাংলাদেশ অংশের বাঁধ সংস্কার ও ব্লক বসানোর দাবি জানান। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা তৎপর হন।
বিষয় : ফেনী

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর পরশুরাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হস্তক্ষেপে কহুয়া নদীতে সিসি ব্লক স্থাপনের কাজ স্থগিত করেছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, ব্লক স্থাপনের কাজ শুরুর আগে বিষয়টি বিজিবিকে অবহিত করার কথা ছিল ভারতের। পরে বিষয়টি জানার পর তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বর্তমানে কাজটি স্থগিত রয়েছে।
এদিকে কহুয়া নদীতে ভারতীয় অংশে ব্লক স্থাপনে বাংলাদেশ অংশে সম্ভাব্য ভাঙনের বিষয়টি খতিয়ে দেখতে গত শনিবার পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কর্মকর্তারা হলেন– পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহম্মেদ ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আহমেদ।
পাউবো সূত্রে জানা গেছে, পরশুরামের উত্তর কোলাপাড়ায় কহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণের জন্য ২০০৩ সালে প্রায় ২৫ হাজার সিসি ব্লক তৈরি করা হয়েছিল। গ্রামের রেললাইন সেতুর পূর্ব পাশে ওই ব্লক দিয়ে বাঁধ নির্মাণের কাজও শুরু হয়। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়।
সরেজমিন পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভারতীয় অংশে বাঁধে ব্লক স্থাপন করা হলে বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিষয়ে বিজিবি ও পাউবোর কর্মকর্তারা বসে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অংশে বাঁধের কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে, সে বিষয়ে আলোচনা চলছে।
গত শুক্রবার ভারতের বিলোনিয়া-সংলগ্ন আমজাদনগরে কহুয়া নদীর বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ব্লক বসানোর কাজ শুরু হয়। এ নিয়ে সীমান্তের বাংলাদেশ অংশে উত্তর, দক্ষিণ কোলাপাড়াসহ আশপাশের জনবসতিতে ভাঙন আতঙ্ক দেখা দেয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত বাংলাদেশ অংশের বাঁধ সংস্কার ও ব্লক বসানোর দাবি জানান। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা তৎপর হন।

আপনার মতামত লিখুন