ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ নভেম্বর ২০২৬ | ০৭:৫৫ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা
ছাত্রদলের লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সহ-দফতর সম্পাদক জহিরুল ইসলাম।

শোকজ পাওয়া নেতারা হলেন- শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, শেরেবাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান।

নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দফতর সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তারা কেউ অংশ নেননি। এটি স্পষ্টতই দায়িত্বহীনতা। দায়িত্বে অবহেলার কারণেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয় : ছাত্রদল সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সহ-দফতর সম্পাদক জহিরুল ইসলাম।

শোকজ পাওয়া নেতারা হলেন- শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, শেরেবাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান।

নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দফতর সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তারা কেউ অংশ নেননি। এটি স্পষ্টতই দায়িত্বহীনতা। দায়িত্বে অবহেলার কারণেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত