ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

শহীদ ওয়াসিম হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যায় অভিযুক্ত একেএম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে গ্রেফতার-জামিনের বিষয়টি পুনর্বিবেচনা ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।  বুধবার নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর ও দক্ষিণ জেলা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা মেনে নেওয়া যায় না। শহীদ ওয়াসিম আকরাম হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। হত্যায় জড়িতদের রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি বিবেচনা করা যাবে না। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে তাদের প্রভাবিত করার সুযোগ দেওয়া যাবে না। মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার রুবেল। এছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান, জহির উদ্দিন বাবর, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুর রহমান বাবু, মো. ইসমাইল, মো. আনাছ, নূর জাফর নাঈম রাহুল, মো. শাহীন, সদস্য বাপ্পী, আল মামুন সাদ্দাম, আবু হাসনাত জুয়েল ও এনামুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শহীদ ওয়াসিম হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল