সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’-এমন স্লোগানকে সামনে রেখে সাগরকন্যা কুয়াকাটার সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ছাত্রদল। রবিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা।
আয়োজিত এ কর্মসূচিতে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভাল উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের পর সৈকতের পরিবেশ সুন্দর রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
পরিচ্ছন্নতা অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও সদস্যসচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, ‘কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের উদ্যোগ এই নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযান যেন শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে, সেজন্য ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি সপ্তাহে অন্তত একদিন সৈকত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাই, সৈকত পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ নিয়মিত কার্যক্রমে পরিণত হোক। পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে এলে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা সম্ভব হবে।’

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’-এমন স্লোগানকে সামনে রেখে সাগরকন্যা কুয়াকাটার সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ছাত্রদল। রবিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা।
আয়োজিত এ কর্মসূচিতে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভাল উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের পর সৈকতের পরিবেশ সুন্দর রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
পরিচ্ছন্নতা অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও সদস্যসচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, ‘কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের উদ্যোগ এই নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযান যেন শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে, সেজন্য ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি সপ্তাহে অন্তত একদিন সৈকত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাই, সৈকত পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ নিয়মিত কার্যক্রমে পরিণত হোক। পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে এলে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা সম্ভব হবে।’

আপনার মতামত লিখুন