সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চাঁদাবাজির একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ডিবির তেজগাঁও বিভাগের উপ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।
তিনি জানান, আদাবর এলাকা থেকে গত বুধবার রাতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চাঁদাবাজির একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ডিবির তেজগাঁও বিভাগের উপ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।
তিনি জানান, আদাবর এলাকা থেকে গত বুধবার রাতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন