ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে মঈন খান, দেখতে গেলেন রিজভী


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২২ অক্টোবর ২০২৬ | ১০:০২ পিএম
| প্রিন্ট সংস্করণ

সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে মঈন খান, দেখতে গেলেন রিজভী
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। বর্তমানে তার মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা চলছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিকেলে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিষয় : রুহুল কবির রিজভী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে মঈন খান, দেখতে গেলেন রিজভী

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। বর্তমানে তার মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা চলছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিকেলে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত