ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

মাটিরাঙ্গায় পাহাড়ি-বাঙালি ৭ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিলো সেনাবাহিনী

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ খান।

উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক বলেন, "পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ মানবিক প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আসা সার্জন ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি, গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেজর রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফিউল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় পাহাড়ি-বাঙালি ৭ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিলো সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ খান।

উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক বলেন, "পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ মানবিক প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আসা সার্জন ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি, গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেজর রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফিউল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত