সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ব্যাট হাতে নতুন রেকর্ড গড়ছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ক্রাইস্টচার্চে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম বলেই ছক্কা মারেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে এটি তার সপ্তম ছক্কা। এর মধ্য দিয়ে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে পেছনে ফেলে এই তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।
শফিকুল্লাহর নামের পাশে রয়েছে ছয়টি ছক্কা। পাঁচটি ছক্কা নিয়ে তালিকার পরের অবস্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব।
তবে রেকর্ড গড়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিষেক। মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দেওয়ার আগে ১২ বলে ২৯ রান করেন তিনি।
অভিষেক দ্রুত সাজঘরে ফিরলেও জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। সঞ্জু স্যামসনের ৬৭ রানের পাশাপাশি শ্রেয়াস আইয়ার ও নামান ধীরের ৪২ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
ব্যাট হাতে নতুন রেকর্ড গড়ছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ক্রাইস্টচার্চে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম বলেই ছক্কা মারেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে এটি তার সপ্তম ছক্কা। এর মধ্য দিয়ে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে পেছনে ফেলে এই তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।
শফিকুল্লাহর নামের পাশে রয়েছে ছয়টি ছক্কা। পাঁচটি ছক্কা নিয়ে তালিকার পরের অবস্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব।
তবে রেকর্ড গড়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিষেক। মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দেওয়ার আগে ১২ বলে ২৯ রান করেন তিনি।
অভিষেক দ্রুত সাজঘরে ফিরলেও জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। সঞ্জু স্যামসনের ৬৭ রানের পাশাপাশি শ্রেয়াস আইয়ার ও নামান ধীরের ৪২ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

আপনার মতামত লিখুন