ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ভারত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২২ অক্টোবর ২০২৬ | ০৬:৩৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬ রান তাড়া করে রেকর্ড জয় পেল ভারত। ছবি: ক্রিকইনফো

সবশেষ নিউজিল্যান্ডের মাঠে ভারত খেলেছে ২০২২ সালে। ক্রাইস্টচার্চে সেবার ভারতীয় দলের অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ান। বৃষ্টির বাগড়ায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে হয়েছিল পরিত্যক্ত। চার বছর পর এবার একই ভেন্যুতে দুই দল মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টিতে। এবার বৃষ্টি বাগড়া দেয়নি। ভারত জিতেছে রেকর্ড গড়ে।

চার বছর পর এবার যে নিউজিল্যান্ড সফরে ভারত এসেছে, সেই দলে অনেক পরিবর্তন এসেছে। ২০২২ সালের ওয়ানডে অধিনায়ক শিখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। বিরাট কোহলি-রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি, টেস্টকে বিদায় বলেছেন। অভিষেক শর্মা, নামান ধীর, মায়াংক যাদব, তিলক ভার্মারা প্রথমবারের মতো খেলছেন নিউজিল্যান্ডের কন্ডিশনে। অভিষেক-তিলকদের প্রথমবার কিউইদের মাঠে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল ২২৬ রানের রেকর্ড রান তাড়া করে জয়ে।

ক্রাইস্টচার্চে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২৬ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এর আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে ভারতের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি ছিল ২০২০ সালে। অকল্যান্ডে সেবার কিউইদের দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করে ভারত জিতেছিল ৬ উইকেটে।

২২৬ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের ওপর তাণ্ডব চালান ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ৩৫ বলে গড়েন ৯৫ রানের জুটি। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে অভিষেককে ফিরিয়ে বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙেন মাইকেল ব্রেসওয়েল। ১২ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রান করেন ভারতের বাঁহাতি ওপেনার।

অভিষেকের বিদায়েই ছোটখাট ধস নামে ভারতের ইনিংসে। মুহূর্তেই সফরকারীরা ১০.৩ ওভারে ৪ উইকেটে ১২২ রানে পরিণত হয়। যাঁদের মধ্যে রয়েছে বিস্ফোরক হয়ে ওঠা স্যামসনের উইকেটও। ৩৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৬৭ রান করা স্যামসন বোল্ড হয়েছেন মিচেল স্যান্টনারের বলে কাট করতে গিয়ে। তিলক (৬), ইশান কিষাণও (১) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন।

সাময়িক চাপে পড়া ভারতকে উদ্ধারের দায়িত্ব নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। পঞ্চম উইকেটে আইয়ার-অক্ষর ২৪ বলে ৪৫ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে দুইবার জীবন পেয়েছেন অক্ষর। ব্যক্তিগত ১৩, ২৩ রানে যে দুইবার জীবন পেয়েছেন তিনি, সেখানে নিউজিল্যান্ডের ফিল্ডারদের পক্ষে ক্যাচ ধরা তুলনামূলক কঠিনই। একবার তো স্যান্টনার মারাত্মকভাবে ব্যথা পেয়েছেন। যদিও সেটা তেমন একটা ক্ষতির কারণ হয়নি।

দুইবার জীবন পাওয়া অক্ষরকে (২৪) ফিরিয়েছেন লকি ফার্গুসন। আইয়ার ম্যাচ প্রায় শেষ করেই দিয়ে আসছিলেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। ১৯তম ওভারের প্রথম বলে আইয়ারকে ফেরান মিলনে। তাতে ভেঙে যায় ষষ্ঠ উইকেটে নামান-আইয়ারের ২৩ বলে ৪৩ রানের জুটি। শেষ ১১ বলে ১৬ রানের সমীকরণ ভারত মিলিয়েছে ২ বল হাতে রেখেই। শেষ ওভারের চতুর্থ বলে হেনরিকে ছক্কা মেরে নামান এনে দেন ৪ উইকেটের জয়।

২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ২৩০ রান করে ফেলে ভারত। স্যামসনের ৬৭ রানই ইনিংস সর্বোচ্চ। ম্যাচসেরা হয়েছেন তিনিই। আইয়ারের মতো ৪২ রান করেছেন নামানও। ১৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ডের স্যান্টনার, ব্রেসওয়েল দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে করে ২২৫ রান। ইনিংস সর্বোচ্চ ৮২ রান করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ৪০ বলের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। ভারতের মায়াংক, অক্ষর, আর্শদীপ সিং নিয়েছেন একটি করে উইকেট।

বিষয় : খেলা ক্রিকেট ভারতীয় ক্রিকেট নিউজিল্যান্ড ক্রিকেট

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ভারত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত