সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে স্বস্তি পাওয়ার কথা পিএসজির। তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় দুঃসংবাদের মুখে পড়েছে ফরাসি ক্লাবটি। দলের জর্জিয়ান তারকা খভিচা খাভারেস্খেলিয়ার ডান হাঁটুতে গুরুতর চোট লেগেছে। তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চোটের প্রকৃত অবস্থা জানতে প্রয়োজনীয় পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিবাগত রাতে পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান খাভারেস্খেলিয়া। প্রতিপক্ষের রাইটব্যাক জাভি এসপার্টের সঙ্গে বলের দখল নেওয়ার লড়াইয়ে ডান হাঁটুতে আঘাত পান এই উইঙ্গার। তীব্র ব্যথায় মাঠে পড়ে যাওয়ার পর সতীর্থ ও চিকিৎসাকর্মীদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাকে। সে সময় নিজের পায়ে ঠিকমতো ভর দিতে পারছিলেন না ২৫ বছর বয়সি এই ফুটবলার।
ফরাসি সংবাদমাধ্যম ‘এল’ইকিপ’-এর বরাত দিয়ে গোল জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় খাভারেস্খেলিয়ার এসিএল চোটের আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার এমআরআই পরীক্ষার মাধ্যমে তার হাঁটুর আঘাতের মাত্রা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। তবে পরীক্ষার চূড়ান্ত ফল হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে রাজি নয় পিএসজির চিকিৎসক দল।
এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন খাভারেস্খেলিয়া। সে ক্ষেত্রে চলতি মৌসুমের বাকি অংশে তাকে না পাওয়ার শঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে পিএসজি কোচ লুইস এনরিকের আক্রমণভাগ সাজানোর পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বিষয় : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে স্বস্তি পাওয়ার কথা পিএসজির। তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় দুঃসংবাদের মুখে পড়েছে ফরাসি ক্লাবটি। দলের জর্জিয়ান তারকা খভিচা খাভারেস্খেলিয়ার ডান হাঁটুতে গুরুতর চোট লেগেছে। তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চোটের প্রকৃত অবস্থা জানতে প্রয়োজনীয় পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিবাগত রাতে পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান খাভারেস্খেলিয়া। প্রতিপক্ষের রাইটব্যাক জাভি এসপার্টের সঙ্গে বলের দখল নেওয়ার লড়াইয়ে ডান হাঁটুতে আঘাত পান এই উইঙ্গার। তীব্র ব্যথায় মাঠে পড়ে যাওয়ার পর সতীর্থ ও চিকিৎসাকর্মীদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাকে। সে সময় নিজের পায়ে ঠিকমতো ভর দিতে পারছিলেন না ২৫ বছর বয়সি এই ফুটবলার।
ফরাসি সংবাদমাধ্যম ‘এল’ইকিপ’-এর বরাত দিয়ে গোল জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় খাভারেস্খেলিয়ার এসিএল চোটের আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার এমআরআই পরীক্ষার মাধ্যমে তার হাঁটুর আঘাতের মাত্রা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। তবে পরীক্ষার চূড়ান্ত ফল হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে রাজি নয় পিএসজির চিকিৎসক দল।
এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন খাভারেস্খেলিয়া। সে ক্ষেত্রে চলতি মৌসুমের বাকি অংশে তাকে না পাওয়ার শঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে পিএসজি কোচ লুইস এনরিকের আক্রমণভাগ সাজানোর পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

আপনার মতামত লিখুন