ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বাংলাদেশের প্রয়োজন বড় জয়

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ১২:১৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হার মেনে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। তাই তো ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে কেবল আফগানিস্তানকে হারালেই চলবে না, সেই সঙ্গে মেলাতে হবে নেট রানরেটের জটিল হিসাব-নিকাশও।

আবুধাবিতে গতকাল জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। ১ ম্যাচে ১ জয়ে আফগানদের নেট রানরেট বর্তমানে +৩.১৬০। অন্যদিকে ২ ম্যাচে ১ জয় ও ১ হারে -০.৫৯০ রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে। ১ ম্যাচ খেলে জয়হীন বাংলাদেশ -১.৯৮০ রানরেট নিয়ে অবস্থান করছে টেবিলের তলানিতে।

বাংলাদেশকে ফাইনালে পৌঁছাতে হলে রানরেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পেতে বাংলাদেশ দলের সামনে এখন কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য ও সমীকরণ রয়েছে। বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে, তবে লক্ষ্য যাই হোক না কেন—আফগানিস্তানকে ন্যূনতম ৪১ রানের ব্যবধানে হারাতে হবে।

পরে ব্যাট করলে আফগানিস্তান ৩০১ রানের লক্ষ্য দিলে বাংলাদেশকে জয়সূচক রানে পৌঁছাতে হবে ৪২.২ ওভারের মধ্যে। ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে হলে ম্যাচ জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আফগানরা যদি ১০১ রানের ছোট লক্ষ্য দেয়, তবে তা ডিঙাতে হবে ৩৭.২ ওভারের মধ্যে। রান তাড়ায় এই সমীকরণ মেলানো কঠিনই বাংলাদেশের জন্য।

নির্ধারিত ওভার ও রানের সমীকরণে ব্যর্থ হলে রানরেটের ব্যবধানে জিম্বাবুয়ে চলে যাবে ফাইনালে এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বাংলাদেশ। অন্যদিকে, নেট রানরেটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় হারলেও ফাইনালের টিকিট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত