ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

মুন্সীগঞ্জে প্রতিমা বিসর্জনে ফায়ার সার্ভিসের বিশেষ প্রস্তুতি


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২১ অক্টোবর ২০২৬ | ১২:৪২ পিএম
| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জে প্রতিমা বিসর্জনে ফায়ার সার্ভিসের বিশেষ প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ উপলক্ষে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ডুবুরি দল, ওয়াটার রেসকিউ টিম ও স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার নদী ও গুরুত্বপূর্ণ বিসর্জন ঘাটেও মোতায়েন থাকবে উদ্ধারকারী দল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, বিসর্জনের সময় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও জরুরি সেবা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ বিসর্জনস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। নদীতে নামার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ নজর রাখা জরুরি। ফায়ার সার্ভিসের প্রস্তুতি ও সবার সহযোগিতায় নিরাপদে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিষয় : মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস প্রতিমা বিসর্জন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


মুন্সীগঞ্জে প্রতিমা বিসর্জনে ফায়ার সার্ভিসের বিশেষ প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ উপলক্ষে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ডুবুরি দল, ওয়াটার রেসকিউ টিম ও স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার নদী ও গুরুত্বপূর্ণ বিসর্জন ঘাটেও মোতায়েন থাকবে উদ্ধারকারী দল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, বিসর্জনের সময় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও জরুরি সেবা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ বিসর্জনস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। নদীতে নামার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ নজর রাখা জরুরি। ফায়ার সার্ভিসের প্রস্তুতি ও সবার সহযোগিতায় নিরাপদে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত