ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২১ অক্টোবর ২০২৬ | ০১:৪৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার(২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।’

এ সময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান জেনারেশনকে ডিল করাটা শিক্ষকদের জন্য কঠিন, সেই পথ দিনদিন আরও কঠিন হয়ে উঠছে। এই জেনারেশন দিনে দিনে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই প্রজন্মকে মাদক থেকে সরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের জন্য নতুন করে ভাবতে হবে। শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেয়া হবে না। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অনেকেই দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হবেন, সেটাও সহনীয় না।’

সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার(২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।’

এ সময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান জেনারেশনকে ডিল করাটা শিক্ষকদের জন্য কঠিন, সেই পথ দিনদিন আরও কঠিন হয়ে উঠছে। এই জেনারেশন দিনে দিনে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই প্রজন্মকে মাদক থেকে সরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের জন্য নতুন করে ভাবতে হবে। শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেয়া হবে না। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অনেকেই দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হবেন, সেটাও সহনীয় না।’

সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত