ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২২ অক্টোবর ২০২৬ | ০৭:০৫ এএম
| প্রিন্ট সংস্করণ

উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

ইংল্যান্ডে বিশাল ব্যবধানে টেস্টে সিরিজ হারের পর চাপের মুখে ছিল বাবর আজমরা। সিরিজ চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর পাশাপাশি কোচিং স্টাফেও ব্যাপক রদবদল আনা হয়। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখায় তরুণ ক্রিকেটারদের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

এই সাবেক ক্রিকেটার মনে করেন, দেশটিতে তরুণ ক্রিকেটারদের একটি চমৎকার প্রজন্ম উঠে আসছে। তবে নতুন ক্রিকেট কাঠামো কত দ্রুত তাদের লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে পারবে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের দুর্দান্ত জয়ের পর পাকিস্তান আইসিসির পুরুষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে, ঠিক তখনই ইউসুফের এই মন্তব্য এল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইউসুফ আটজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে হাসান নওয়াজ, ইরফান মিনহাজ ও সাদ বেগের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা এরই মধ্যে নিজেদের প্রতিভার ছাপ রাখতে শুরু করেছেন। এছাড়া তিনি সামির মিনহাজ, রিজাউল্লাহ, মায সাদাকাত, আকিফ জাভেদ ও আলী রেজাকেও ভবিষ্যতের সম্ভাব্য তারকা হিসেবে অভিহিত করেছেন।

ইউসুফ লিখেছেন, একটি প্রতিভাবান প্রজন্ম উঠে আসছে। আসল প্রশ্ন হলো, নতুন এই কাঠামো তাদের লক্ষ্য পুরোপুরি বাস্তবায়নে কত সময় নেবে? রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের কয়েক ঘণ্টা পরই ইউসুফের এই মন্তব্য আসে। এই ম্যাচে তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন।

২১ বছর বয়সী এই ক্রিকেটার ৫৮ বলে ৫৯ রান করার পাশাপাশি বল হাতে ৪০ রানে ৬ উইকেট শিকার করেন। তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে গুড়িয়ে দেয় পাকিস্তান। অন্যদিকে হাসান নওয়াজও ৭৯ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন, আর সাদ বেগ অবদান রেখেছেন ৩৫ রান।

দেশের মাটিতে কোনো ওয়ানডে ম্যাচে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান। এর আগে ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শোয়েব আখতার ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। চলমান ত্রিদেশীয় সিরিজে এটি পাকিস্তানের টানা দ্বিতীয় জয়। এই জয়ের ফলে তারা ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছে।

বর্তমানে তারা তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে ১০২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে পঞ্চম স্থানে। ১১৫ পয়েন্ট নিয়ে ভারত র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে, ১০৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে নিউজিল্যান্ড।

তবে ইউসুফের ভাষ্যমতে, কেবল প্রতিভা খুঁজে বের করাটাই সব নয়, এটি কেবল শুরুর ধাপ মাত্র। আসল চ্যালেঞ্জ হলো নতুন এই কাঠামোর যেন একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা যেন এই সম্ভাবনাময় প্রজন্মকে এমন একটি দলে রূপ দিতে পারে, যারা সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে সক্ষম হয়।

বিষয় : উদীয়মান ক্রিকেটার প্রশংসা মোহাম্মদ ইউসুফ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত