ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২২ অক্টোবর ২০২৬ | ০৬:১৬ পিএম
| প্রিন্ট সংস্করণ

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে পুরুষদের এক মাস এবং নারীদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।

ইলিয়াস কবির জানান, ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুরুষদের এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইলিয়াস কবির বলেন, ২০২৫ সাল থেকে সেখানে এ ধরনের আয়োজন চলছিল। মাসে প্রায় ২০-২২টি অনুষ্ঠান হতো। বাড়িভাড়া বাবদ ১০ জনের প্রত্যেকের কাছ থেকে ১৮ হাজার ৫০০ টাকা করে নেওয়া হতো।

এছাড়া অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনকারীদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা নেওয়া হতো। তিনি বলেন, সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।

বিষয় : আটক অতিরিক্ত ডিআইজির বাড়ি ডিজে পার্টি বিভিন্ন মেয়াদে সাজা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে পুরুষদের এক মাস এবং নারীদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।

ইলিয়াস কবির জানান, ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুরুষদের এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইলিয়াস কবির বলেন, ২০২৫ সাল থেকে সেখানে এ ধরনের আয়োজন চলছিল। মাসে প্রায় ২০-২২টি অনুষ্ঠান হতো। বাড়িভাড়া বাবদ ১০ জনের প্রত্যেকের কাছ থেকে ১৮ হাজার ৫০০ টাকা করে নেওয়া হতো।

এছাড়া অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনকারীদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা নেওয়া হতো। তিনি বলেন, সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত