ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মুন্সীগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ১


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২২ অক্টোবর ২০২৬ | ০৫:৪২ পিএম
| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে খাসকান্দি গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইয়াসিন সরদার খাসকান্দি গ্রামের আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে। তিনি চরকেওয়ার ইউনিয়নের বাসিন্দা।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে অভিযানে এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ ডিবি পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

অভিযানে ইয়াসিন সরদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা শর্টগানের কার্তুজ, একটি ধারালো রামদা ও দুটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াসিন সরদারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : গ্রেফতার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


মুন্সীগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে খাসকান্দি গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইয়াসিন সরদার খাসকান্দি গ্রামের আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে। তিনি চরকেওয়ার ইউনিয়নের বাসিন্দা।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে অভিযানে এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ ডিবি পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

অভিযানে ইয়াসিন সরদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা শর্টগানের কার্তুজ, একটি ধারালো রামদা ও দুটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াসিন সরদারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত