সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
খাগড়াছড়ির গুইমারায় নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ পিস ইয়াবাসহ মো. ইউনুস (২৩) নামের এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) বিকেলে গুইমারা থানার একটি পুলিশ দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত মো. ইউনুস গুইমারা সদর মুসলিম পাড়ার এলাকার মো. বাবুল মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গুইমারা থানার পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল ও চালককে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছে ১ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা ও মোটরসাইকেলসহ চালক ইউনুসকে আটক করে থানায় নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে ওই চালককে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে পরবর্তীতে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গুইমারা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন