ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আটক

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০১:১৭ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আটক
ছবি সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাটিরাঙ্গা বাজারের দক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি সিআর মামলায় আদালত থেকে প্রদ্বীপ কুমার দাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল মুন্না বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২১৩৫/২০২৪ ও ৫১৪/২০২৫ নম্বরের দুটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে প্রদ্বীপ কুমার দাশকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আটক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাটিরাঙ্গা বাজারের দক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি সিআর মামলায় আদালত থেকে প্রদ্বীপ কুমার দাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল মুন্না বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২১৩৫/২০২৪ ও ৫১৪/২০২৫ নম্বরের দুটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে প্রদ্বীপ কুমার দাশকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত