ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫২ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় মো. সোহেল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল হোসেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী-চুয়েট বিটের পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করা হয়। এ সময় মোটরসাইকেলটির চালক পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে পোমরা গোচরাবাজার এলাকায় মোটরসাইকেলটির গতিরোধ করে। সেখান থেকে সোহেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, ২০১৭ সালের ১৭ জুন রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় সোহেল হোসেন জড়িত ছিলেন। ওই ঘটনায় করা মামলায় তিনি আসামি।

মামলার নথি ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১৮ জুন রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় রড ও ধারালো অস্ত্র নিয়ে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দলের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি বছরের জানুয়ারিতে আদালতে জমা দেওয়ার তথ্য প্রকাশিত হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, সোহেল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, সোহেল হোসেনের বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা-ও যাচাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত