ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন আরেক স্বৈরাচার গজিয়ে উঠেছে: নাহিদ ইসলাম

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন আরেক স্বৈরাচার গজিয়ে উঠেছে: নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সামনে কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে। গত ৭ মাসে জনগণের সঙ্গে পদে পদে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল দেশের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য, থাকবে না। সবই রয়ে গেছে, শুধু হাসিনা দিল্লীতে চলে গিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের  তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি, কিভাবে র‌্যাবের বিলুপ্তির কথা বলে, তারা র‌্যাবকে এসআরবি পরিণত করেছে। একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনগণ একই আছে, আইনকানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, তারা বলেছিল ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে, কিন্ত তারা সাধারণ মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের। আমরা এই রকম বাংলাদেশ হতে দেবো না। আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি। আমরা বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন- কর্নেল ড. অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সরোয়ার তুষার বলেন প্রমুখ। এ সময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন আরেক স্বৈরাচার গজিয়ে উঠেছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সামনে কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে। গত ৭ মাসে জনগণের সঙ্গে পদে পদে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল দেশের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য, থাকবে না। সবই রয়ে গেছে, শুধু হাসিনা দিল্লীতে চলে গিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের  তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি, কিভাবে র‌্যাবের বিলুপ্তির কথা বলে, তারা র‌্যাবকে এসআরবি পরিণত করেছে। একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনগণ একই আছে, আইনকানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, তারা বলেছিল ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে, কিন্ত তারা সাধারণ মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের। আমরা এই রকম বাংলাদেশ হতে দেবো না। আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি। আমরা বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন- কর্নেল ড. অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সরোয়ার তুষার বলেন প্রমুখ। এ সময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত