সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। জামালপুরে কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকায় বাইপাস সড়কে এ মিছিল বের করা হয়। মিছিল শেষে অভিযান চালিয়ে মো. রাকিবুল হাসান রাব্বি নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয় বলে জানা গেছে।
আটক রাব্বি জামালপুর জেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জেলা যুবলীগের ব্যানারে ৪০ থেকে ৪৫ জনের একটি দল মশাল হাতে মিছিল বের করে। মিছিলটি ফৌজদারী মোড় থেকে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়।
মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ ক্যাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’ ব্যানারের নিচে আয়োজক হিসেবে ‘জামালপুর জেলা যুবলীগ’ উল্লেখ করা হয়। মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।
পরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বলেন, রাতে মশাল মিছিলের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকায় বাইপাস সড়কে এ মিছিল বের করা হয়। মিছিল শেষে অভিযান চালিয়ে মো. রাকিবুল হাসান রাব্বি নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয় বলে জানা গেছে।
আটক রাব্বি জামালপুর জেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জেলা যুবলীগের ব্যানারে ৪০ থেকে ৪৫ জনের একটি দল মশাল হাতে মিছিল বের করে। মিছিলটি ফৌজদারী মোড় থেকে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়।
মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ ক্যাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’ ব্যানারের নিচে আয়োজক হিসেবে ‘জামালপুর জেলা যুবলীগ’ উল্লেখ করা হয়। মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।
পরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বলেন, রাতে মশাল মিছিলের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন