ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৩২ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সেনাবাহিনীর  উদ্যোগে বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

​খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে  দিনব্যাপী এক বিশেষ চক্ষু মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

​ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর  চিকিৎসকদের একটি দল প্রায় ৫০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। বিশেষ করে চক্ষু রোগে আক্রান্তদের মধ্যে ১৫০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ১০০ জন রোগীকে বিনামূল্যে  ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। অপারেশনের রোগীদের আগামী  ০৩ অক্টোবর ২০২৬ তারিখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে বিনামূল্যে  ছানি  অপারেশন করানো হবে । এছাড়া জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্তদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

​উল্লেখ্য, সম্প্রতি সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণী নার্সরা এ ক্যাম্পেইনে মেডিকেল  অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে উপকৃত হয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

​সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এ নিয়মিত আয়োজিত কার্যক্রম। শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে  দিনব্যাপী এক বিশেষ চক্ষু মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

​ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর  চিকিৎসকদের একটি দল প্রায় ৫০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। বিশেষ করে চক্ষু রোগে আক্রান্তদের মধ্যে ১৫০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ১০০ জন রোগীকে বিনামূল্যে  ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। অপারেশনের রোগীদের আগামী  ০৩ অক্টোবর ২০২৬ তারিখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে বিনামূল্যে  ছানি  অপারেশন করানো হবে । এছাড়া জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্তদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

​উল্লেখ্য, সম্প্রতি সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণী নার্সরা এ ক্যাম্পেইনে মেডিকেল  অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে উপকৃত হয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

​সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এ নিয়মিত আয়োজিত কার্যক্রম। শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত