ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কিশোর গ্যাং লিডারের সঙ্গে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কিশোর গ্যাং লিডারের সঙ্গে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
মো. মহসিন সামনে থেকে একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, তার ঠিক পেছনের সারিতেই চিহ্নিত রতন

কুমিল্লায় কথিত কিশোর গ্যাং লিডার রতনের সঙ্গে মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কিশোর গ্যাং সদস্যদের প্রকাশ্যে বিচরণ ও আশ্রয়-প্রশ্রয় দেওয়া নিয়ে নতুন করে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মো. মহসিন সামনে থেকে একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার ঠিক পেছনের সারিতেই রতনকে কয়েকজন সহযোগী নিয়ে বেশ সমারোহে হাঁটতে দেখা যায়।

ভিডিওটি নিয়ে নগরীর বেশ কয়েকজন বাসিন্দা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে। এতে রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী মহল থেকে আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কোনো সমস্যায় পড়ছে কি না, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

কুমিল্লায় ঠিক কতটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, তার কোনো সুনির্দিষ্ট ও চূড়ান্ত পরিসংখ্যান পুলিশের নিকট না থাকলেও স্থানীয় ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী জেলা শহর ও এর আশপাশে ৫০টিরও বেশি ছোট-বড় কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময়ে অন্তত ২০টি থেকে অর্ধশত গ্রুপের নাম ও তৎপরতা জোরালোভাবে আলোচনায় এসেছে। গ্রুপগুলোর মধ্যে রয়েছে—ব্ল্যাক স্টার, ডার্ক, ইগল, আরজিএস, র‍্যাক্স, এক্স, এলআরএন, সিএমসি, আধুনিক, রকলতার, ডিস্কো বয়েজ, বস, কিং স্কোয়াড, রতন গ্রুপ, সিবিকে এবং ক্রাইম সেটআপ।

কুমিল্লার জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী মো. মীর শাহ আলম এ বিষয়ে বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে থাকা কথিত ‘গডফাদার’ ও তথাকথিত বড় ভাইদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা কঠিন। কেবল সাধারণ কিশোর সদস্যদের গ্রেপ্তার করলেই হবে না, তাদের পেছনের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

ভিডিওটির বিষয়ে জানতে চাইলে মো. মহসিন জানান, ঐদিন স্বেচ্ছাসেবক দলের একটি দলীয় মিছিল ছিল। মিছিলের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই আমি পেছনের দিকে ছিলাম। আমাদের সাথে যে একজন কথিত সন্ত্রাসী হেঁটেছিল—তা আমার খেয়াল ছিল না।

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, যদি কোনো চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য মহসিনের সঙ্গে অংশ নিয়ে থাকে, তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে আইনি প্রক্রিয়াতেও সহায়তা করা হবে।

অন্যদিকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম সাহেদুল পান্না বলেন, আমাদের দলীয় কর্মসূচিতে ছাত্রদলের নেতৃবৃন্দ আসেন, কিন্তু সেখানে কীভাবে একজন কিশোর গ্যাং লিডার যুক্ত হলো তা আমার জানা নেই। যার সাথে সে এসেছে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের কেবল মুচলেকা নিয়ে ছেড়ে না দিয়ে তাদের ওপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া আবশ্যক। একই সাথে কিশোর অপরাধীদের আশ্রয়দাতাদের আইনের আওতায় আনা না গেলে এর স্থায়ী সমাধান সম্ভব নয়।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কিশোর গ্যাং লিডারের সঙ্গে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত