ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ অক্টোবর ২০২৬ | ১২:৩৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, সকালে  অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার বসবাসের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : পুলিশ ইয়াবা অভিযান চাঁদপুর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, সকালে  অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার বসবাসের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত