ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

চাঁদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ কিশোর অভিভাবকের জিম্মায়

চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটক ২১ কিশোরকে পরিচয় যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন আজ রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ২০৭ পিস ইয়াবা ও ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পুলিশ জানায়, কিশোর গ্যাংবিরোধী তল্লাশি চালিয়ে আটক ২১ কিশোরের অপরাধে কোনো সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া এ অভিযানে নেতৃত্ব দেন। সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, নতুন ওসির নেতৃত্বে উপজেলার মাদক ও কিশোর অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

চাঁদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ কিশোর অভিভাবকের জিম্মায়