ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ অক্টোবর ২০২৬ | ১২:২৭ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

চট্টগ্রামের ফৌজদারহাট ও হালিশহর উপকূলীয় এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে পাঁচ দিনব্যাপী বিমানবিধ্বংসী ফায়ারিং অনুশীলন করবে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিকে, ফায়ারিং চলাকালে নির্ধারিত বিপজ্জনক এলাকা এড়িয়ে নৌযান চলাচলের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএর নৌ-পথ শাখা থেকে প্রকাশিত নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অব আর্মি এয়ার ডিফেন্সের পরিচালনায় ওবিসি (এডি)-৪০-এর প্রশিক্ষণার্থীরা আগামী ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারহাট এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বিমান বিধ্বংসী ফায়ারিং অনুশীলন করবেন।

বিআইডব্লিউটিএ জানায়, ফায়ারিংয়ের জন্য নির্ধারিত বিপজ্জনক এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবর শাহ ও হালিশহর থানার অন্তর্গত। ফায়ারিং এলাকার ব্যাপ্তি সমুদ্রের আকাশ বরাবর উত্তর ও দক্ষিণ সীমানা অনুযায়ী ১২ হাজার গজ বা ৬ দশমিক ৮ মাইল। বিপজ্জনক এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

ফায়ারিং চলাকালে ওই নৌ-পথে চলাচলকারী সব নৌযানকে নির্ধারিত ফায়ারিং রেঞ্জ ও পার্শ্ববর্তী বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে কর্তৃপক্ষের পাইলট নিয়ে অধিকতর সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ড্রাফট নিয়ে কর্তৃপক্ষের পাইলটসহ বিশেষ সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনা করতে হবে। দক্ষ নাবিক বা ড্রাইভার দিয়ে নৌযান পরিচালনার বিষয়েও সতর্ক করা হয়েছে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকলে নৌযান নিরাপদ স্থানে ভিড়িয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বাতি জ্বালানো, ফগ সিগন্যাল ও ঘণ্টা বাজানোর মতো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত