সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের নগদ টাকা বহনকারী একটি ব্যক্তিগত গাড়িতে গুলি করে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ব্যক্তিগত গাড়িতে থাকা চালক লাল মিয়া ও এলাকার ব্যবস্থাপক ফরহাদ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে কয়েকজন আহত রোগী হাসপাতালে আসেন। এ সময় হিমেল নামের একজনের পেটের ডান পাশে গুলির ক্ষত ছিল।
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুরের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকায় এবং তৈরি পোশাকশ্রমিকদের বেতনের চাপ থাকায় তারা নগদ টাকার সংকটে পড়েন।
তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশের পরিবেশক ‘হযরত আলী মুন্সী’কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা ব্যক্তিগত গাড়িতে করে আনা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িটি শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তারা চীনা কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে ব্যক্তিগত গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে একটি পিস্তল বের করে হিসাবরক্ষণ ব্যবস্থাপককে গুলি করে। গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের ধারণা, প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের নগদ টাকা বহনকারী একটি ব্যক্তিগত গাড়িতে গুলি করে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ব্যক্তিগত গাড়িতে থাকা চালক লাল মিয়া ও এলাকার ব্যবস্থাপক ফরহাদ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে কয়েকজন আহত রোগী হাসপাতালে আসেন। এ সময় হিমেল নামের একজনের পেটের ডান পাশে গুলির ক্ষত ছিল।
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুরের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকায় এবং তৈরি পোশাকশ্রমিকদের বেতনের চাপ থাকায় তারা নগদ টাকার সংকটে পড়েন।
তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশের পরিবেশক ‘হযরত আলী মুন্সী’কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা ব্যক্তিগত গাড়িতে করে আনা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িটি শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তারা চীনা কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে ব্যক্তিগত গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে একটি পিস্তল বের করে হিসাবরক্ষণ ব্যবস্থাপককে গুলি করে। গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের ধারণা, প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন