সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ সাইমন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স ইন্ডাস্ট্রির ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইমন বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখীল এলাকার মোহাম্মদ লোকমানের ছেলে। পুলিশের ধারণা, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে সাইমনের মৃত্যু হয়। কিন্তু পরিবারের দাবি ঘর থেকে ডেকে নিয়ে বন্ধুরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত চিটাগাং কেমিক্যাল ইন্ডাস্ট্রির ভেতরে বৈদ্যুতিক তার প্যাঁচানো একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় কারখানার কর্মকর্তারা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত সাইমনের স্ত্রী শাহেদা আক্তার বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তার বন্ধু মোস্তফার মোবাইল থেকে কল আসে। তিনি তাকে ঘর থেকে বের হতে বলেন। কিন্তু আমি বাধা দিলেও তিনি একপর্যায়ে জোরপূর্বক সিগারেটের খাওয়ার কথা বলে ঘর থেকে বাহির হয়ে যান। ঘর থেকে বের হওয়ার পর মোস্তফার নম্বর থেকে কল দিয়ে বলেন, আমি ঘরে আসার আগে এই নাম্বার থেকে কল দিব তখন দরজা খুলে দিও। কিন্তু তারপর থেকে বেশ কয়েকবার ওই নাম্বারে কল দিলেও আর কেউ রিসিভ করেননি। এক পর্যায়ে আমার নাম্বারটি ব্ল্যাকলিস্টে ফেলে দেন।
তার স্ত্রী আরও বলেন, আমার স্বামী যদি বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তাহলে তার মরদেহ বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় অনেক দূরে কেন।
এদিকে নিহত সাইমনসহ তিন দিনে তিনটি লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। পরপর ৩ দিনে তিনটি লাশ উদ্ধার করায় স্থানীয়দের মাঝে উদ্যোগ উৎকণ্ঠ বিরাজ করছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, নিহত সাইমনের মরদেহ চিটাগাং কেমিক্যাল ইন্ডাস্ট্রির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তার মরদেহের ওপর বৈদ্যুতিক তার পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ সাইমন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স ইন্ডাস্ট্রির ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইমন বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখীল এলাকার মোহাম্মদ লোকমানের ছেলে। পুলিশের ধারণা, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে সাইমনের মৃত্যু হয়। কিন্তু পরিবারের দাবি ঘর থেকে ডেকে নিয়ে বন্ধুরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত চিটাগাং কেমিক্যাল ইন্ডাস্ট্রির ভেতরে বৈদ্যুতিক তার প্যাঁচানো একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় কারখানার কর্মকর্তারা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত সাইমনের স্ত্রী শাহেদা আক্তার বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তার বন্ধু মোস্তফার মোবাইল থেকে কল আসে। তিনি তাকে ঘর থেকে বের হতে বলেন। কিন্তু আমি বাধা দিলেও তিনি একপর্যায়ে জোরপূর্বক সিগারেটের খাওয়ার কথা বলে ঘর থেকে বাহির হয়ে যান। ঘর থেকে বের হওয়ার পর মোস্তফার নম্বর থেকে কল দিয়ে বলেন, আমি ঘরে আসার আগে এই নাম্বার থেকে কল দিব তখন দরজা খুলে দিও। কিন্তু তারপর থেকে বেশ কয়েকবার ওই নাম্বারে কল দিলেও আর কেউ রিসিভ করেননি। এক পর্যায়ে আমার নাম্বারটি ব্ল্যাকলিস্টে ফেলে দেন।
তার স্ত্রী আরও বলেন, আমার স্বামী যদি বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তাহলে তার মরদেহ বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় অনেক দূরে কেন।
এদিকে নিহত সাইমনসহ তিন দিনে তিনটি লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। পরপর ৩ দিনে তিনটি লাশ উদ্ধার করায় স্থানীয়দের মাঝে উদ্যোগ উৎকণ্ঠ বিরাজ করছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, নিহত সাইমনের মরদেহ চিটাগাং কেমিক্যাল ইন্ডাস্ট্রির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তার মরদেহের ওপর বৈদ্যুতিক তার পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন