সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জালসহ তিন জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৪০ মিটার দৈর্ঘ্যের ছয়টি চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী ডুবোচরে এ অভিযান পরিচালনা করে চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
গ্রেফতার জেলেরা হলেন- মো. আলী আকবর (৪৫), মো. আজাহারুল (৫৫) ও মো. জয়নাল প্রধান (৫৪)। তাঁরা সবাই মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
নৌ পুলিশ জানায়, মেঘনা নদীতে অভিযান চলাকালে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ওই তিন জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ছয়টি চায়না জাল উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা জাল আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জালসহ তিন জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৪০ মিটার দৈর্ঘ্যের ছয়টি চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী ডুবোচরে এ অভিযান পরিচালনা করে চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
গ্রেফতার জেলেরা হলেন- মো. আলী আকবর (৪৫), মো. আজাহারুল (৫৫) ও মো. জয়নাল প্রধান (৫৪)। তাঁরা সবাই মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
নৌ পুলিশ জানায়, মেঘনা নদীতে অভিযান চলাকালে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ওই তিন জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ছয়টি চায়না জাল উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা জাল আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।

আপনার মতামত লিখুন