সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এখন আর ঢাকামুখী হতে হবে না। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম এ মুহিত। আগামী নভেম্বরের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার পরিদর্শন ও ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
অসংক্রামক রোগের ঝুঁকি তুলে ধরে অধ্যাপক এম এ মুহিত বলেন, দেশে ৭২ শতাংশের বেশি মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি মানুষের মৃত্যু হয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকে। এসব রোগের ঝুঁকি কমাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি পাশাপাশি এনসিডি কর্নারে সারা বছর ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শাহজাদপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ৫ হাজার ১৮২ জন নিবন্ধিত রোগী নিয়মিত স্বাস্থ্যসেবা নেন। তবে ওষুধের অনিয়মিত সরবরাহের কারণে তাঁদের ফলোআপ সেবা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে ওষুধ সরবরাহের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এখন আর ঢাকামুখী হতে হবে না। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম এ মুহিত। আগামী নভেম্বরের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার পরিদর্শন ও ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
অসংক্রামক রোগের ঝুঁকি তুলে ধরে অধ্যাপক এম এ মুহিত বলেন, দেশে ৭২ শতাংশের বেশি মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি মানুষের মৃত্যু হয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকে। এসব রোগের ঝুঁকি কমাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি পাশাপাশি এনসিডি কর্নারে সারা বছর ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শাহজাদপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ৫ হাজার ১৮২ জন নিবন্ধিত রোগী নিয়মিত স্বাস্থ্যসেবা নেন। তবে ওষুধের অনিয়মিত সরবরাহের কারণে তাঁদের ফলোআপ সেবা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে ওষুধ সরবরাহের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন