ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:৩৬ পিএম
| প্রিন্ট সংস্করণ

তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন

স্কুলছাত্রী তাজমিন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে কুমিল্লায় আনা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমন ছাড়া অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমনকে কুমিল্লায় আনা হয় বলে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ ঘটনায় কাজ করছে। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

ওই কর্মকর্তা আরও জানান, তাজমিনের মৃত্যুর ঘটনার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি চালানো হচ্ছে। সুমন যাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান থাকায় ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি।

এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তাজমিন হত্যার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

স্কুলছাত্রী তাজমিন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে কুমিল্লায় আনা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমন ছাড়া অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমনকে কুমিল্লায় আনা হয় বলে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ ঘটনায় কাজ করছে। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

ওই কর্মকর্তা আরও জানান, তাজমিনের মৃত্যুর ঘটনার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি চালানো হচ্ছে। সুমন যাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান থাকায় ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি।

এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তাজমিন হত্যার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত