ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চকবাজারে দোকানে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ০৮:৪১ এএম
| প্রিন্ট সংস্করণ

চকবাজারে দোকানে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। ১২ অক্টোবর ২০২৬ ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।

গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত অগ্নিনির্বাপণকর্মী শিহাব সরকার বলেন, ভোর ৫টা ২০ মিনিটের দিকে চকবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে।

সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে সেখানে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে গতকাল রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেছিলেন, চকবাজারের সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ। তাই তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গতকাল বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেটের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করেছিল। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়।

রাত ১২টার দিকে ঘটনাস্থলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ভবনটিতে প্রসাধনী, ওষুধসহ বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুনের কারণ জানা যায়নি।

বিষয় : দুর্ঘটনা ফায়ার সার্ভিস পুরান ঢাকা রাজধানী ঢাকা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চকবাজারে দোকানে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।

গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত অগ্নিনির্বাপণকর্মী শিহাব সরকার বলেন, ভোর ৫টা ২০ মিনিটের দিকে চকবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে।

সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে সেখানে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে গতকাল রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেছিলেন, চকবাজারের সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ। তাই তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গতকাল বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেটের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করেছিল। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়।

রাত ১২টার দিকে ঘটনাস্থলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ভবনটিতে প্রসাধনী, ওষুধসহ বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুনের কারণ জানা যায়নি।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত