ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

অভিষেক শর্মার রেকর্ড ভেঙে ফারহানের ইতিহাস

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৩:৪১ পিএম
| প্রিন্ট সংস্করণ

অভিষেক শর্মার রেকর্ড ভেঙে ফারহানের ইতিহাস
শেষ ম্যাচেও ফিফটি করেন ফারহান।

শেষ ম্যাচে পাকিস্তান হেরে গেলেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন অধিনায়ক সাহেবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৩৮ রান করে দুই পূর্ণ সদস্য দেশের মধ্যকার দ্বিপক্ষীয় তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

সেই হারের ম্যাচেও টানা তৃতীয় ফিফটি তুলে নিয়ে সিরিজে নিজের রান ২৩৮-এ নিয়ে যান ফারহান। তার দল প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান করে। জবাবে ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

তবে এই হারে পাকিস্তানের সিরিজ জয়ে কোনো প্রভাব পড়েনি। প্রথম দুই ম্যাচেই দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে ঘরের মাঠে সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকরা।

ব্যক্তিগতভাবে ফারহানের জন্য সিরিজটি ছিল বিশেষ অর্জনের। তিন ম্যাচেই সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ভেঙেছেন দুই পূর্ণ সদস্য দেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগে চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২২৯ রান করে রেকর্ডটি গড়েছিলেন ভারতের অভিষেক শর্মা। 

সিরিজের শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ফারহান। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা যেভাবে দারুণ লক্ষ্য দাঁড় করিয়েছিলাম, এদিনও আমাদের পরিকল্পনা একই ছিল। কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে।’

প্রথম টি-টোয়েন্টি (৯ অক্টোবর, রাওয়ালপিন্ডি): পাকিস্তান ৪ উইকেটে জয়ী।দ্বিতীয় টি-টোয়েন্টি (১১ অক্টোবর, রাওয়ালপিন্ডি): পাকিস্তান ৮২ রানে জয়ী।তৃতীয় টি-টোয়েন্টি (১৩ অক্টোবর, রাওয়ালপিন্ডি): শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

বিষয় : ক্রিকেট পাকিস্তান ক্রিকেট

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অভিষেক শর্মার রেকর্ড ভেঙে ফারহানের ইতিহাস

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

শেষ ম্যাচে পাকিস্তান হেরে গেলেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন অধিনায়ক সাহেবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৩৮ রান করে দুই পূর্ণ সদস্য দেশের মধ্যকার দ্বিপক্ষীয় তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

সেই হারের ম্যাচেও টানা তৃতীয় ফিফটি তুলে নিয়ে সিরিজে নিজের রান ২৩৮-এ নিয়ে যান ফারহান। তার দল প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান করে। জবাবে ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

তবে এই হারে পাকিস্তানের সিরিজ জয়ে কোনো প্রভাব পড়েনি। প্রথম দুই ম্যাচেই দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে ঘরের মাঠে সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকরা।

ব্যক্তিগতভাবে ফারহানের জন্য সিরিজটি ছিল বিশেষ অর্জনের। তিন ম্যাচেই সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ভেঙেছেন দুই পূর্ণ সদস্য দেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগে চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২২৯ রান করে রেকর্ডটি গড়েছিলেন ভারতের অভিষেক শর্মা। 

সিরিজের শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ফারহান। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা যেভাবে দারুণ লক্ষ্য দাঁড় করিয়েছিলাম, এদিনও আমাদের পরিকল্পনা একই ছিল। কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে।’

প্রথম টি-টোয়েন্টি (৯ অক্টোবর, রাওয়ালপিন্ডি): পাকিস্তান ৪ উইকেটে জয়ী।দ্বিতীয় টি-টোয়েন্টি (১১ অক্টোবর, রাওয়ালপিন্ডি): পাকিস্তান ৮২ রানে জয়ী।তৃতীয় টি-টোয়েন্টি (১৩ অক্টোবর, রাওয়ালপিন্ডি): শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত