সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগে ২-০ ব্যবধানে হারের পর ক্লাবের নেতৃত্বের সমালোচনার পরও নিজের অবস্থানের অটল রয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তিনি জানান, দলের বড় শিরোপার লড়াইয়ে থাকার আকাঙ্ক্ষা থেকেই তিনি ওই মন্তব্য করেছিলেন।
ম্যাচ-পরবর্তী মন্তব্যে তিনি দলের জন্য আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্সের খেলোয়াড় নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি স্বীকার করেন, হতাশা থেকেই এমন কথা বলেছিলেন, তবে তিনি ক্ষমা চাননি।
বুধবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে মার্টিনেজ লেখেন, ম্যাচের পর আমরা সবাই যে ফলাফল চেয়েছিলাম তা না পাওয়ার ক্ষোভ ও হতাশা থেকেই আমি কথাগুলো বলেছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন ফুটবলকে আমি কতটা ভালোবাসি। কী গভীর আবেগ, নিষ্ঠা এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমি খেলি। আর যখন পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না, তখন খুব কষ্ট হয়। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ঐতিহ্য ও মর্যাদাসম্পন্ন ক্লাবের প্রতিনিধিত্ব করার সময়।
আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, আমার কথাগুলো আমার মনের ভাবই প্রকাশ করে এবং আমি সত্যিই চাই এই ক্লাবটি বড় বড় শিরোপার জন্য লড়াই করুক। মার্টিনেজ আরও জোর দিয়ে বলেন, দলের পারফরম্যান্সের উন্নতির জন্য খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, আমি জানি, সবার আগে আমাদের অর্থাৎ খেলোয়াড়দেরই ভালো পারফর্ম করতে হবে এবং এই দায়িত্বের ক্ষেত্রে আমি নিজেকে সবার আগে রাখছি। আমাদের নিজেদের কাছ থেকে আরও বেশি কিছু দাবি করতে হবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে আবারও শীর্ষে ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এই পরাজয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জয়হীন ম্যাচের সংখ্যা পাঁচে দাঁড়াল। দুই মৌসুমের বিরতির পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার এই সময়ে দলের এমন পারফরম্যান্স প্রধান কোচ মাইকেল ক্যারিকের ওপর বাড়তি চাপ ও সমালোচনার সৃষ্টি করেছে।
মার্টিনেজ আরও বলেন, আমি আমার সতীর্থ, আমাদের ম্যানেজার এবং এই ক্লাবকে এগিয়ে নিতে যারা কাজ করছেন, তাদের সবার ওপরই আস্থা রাখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উচ্চাকাঙ্ক্ষা ও নিষ্ঠার সাথে সম্মিলিতভাবে কাজ করে যাওয়াই হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার সঠিক পথ।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগে ২-০ ব্যবধানে হারের পর ক্লাবের নেতৃত্বের সমালোচনার পরও নিজের অবস্থানের অটল রয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তিনি জানান, দলের বড় শিরোপার লড়াইয়ে থাকার আকাঙ্ক্ষা থেকেই তিনি ওই মন্তব্য করেছিলেন।
ম্যাচ-পরবর্তী মন্তব্যে তিনি দলের জন্য আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্সের খেলোয়াড় নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি স্বীকার করেন, হতাশা থেকেই এমন কথা বলেছিলেন, তবে তিনি ক্ষমা চাননি।
বুধবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে মার্টিনেজ লেখেন, ম্যাচের পর আমরা সবাই যে ফলাফল চেয়েছিলাম তা না পাওয়ার ক্ষোভ ও হতাশা থেকেই আমি কথাগুলো বলেছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন ফুটবলকে আমি কতটা ভালোবাসি। কী গভীর আবেগ, নিষ্ঠা এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমি খেলি। আর যখন পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না, তখন খুব কষ্ট হয়। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ঐতিহ্য ও মর্যাদাসম্পন্ন ক্লাবের প্রতিনিধিত্ব করার সময়।
আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, আমার কথাগুলো আমার মনের ভাবই প্রকাশ করে এবং আমি সত্যিই চাই এই ক্লাবটি বড় বড় শিরোপার জন্য লড়াই করুক। মার্টিনেজ আরও জোর দিয়ে বলেন, দলের পারফরম্যান্সের উন্নতির জন্য খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, আমি জানি, সবার আগে আমাদের অর্থাৎ খেলোয়াড়দেরই ভালো পারফর্ম করতে হবে এবং এই দায়িত্বের ক্ষেত্রে আমি নিজেকে সবার আগে রাখছি। আমাদের নিজেদের কাছ থেকে আরও বেশি কিছু দাবি করতে হবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে আবারও শীর্ষে ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এই পরাজয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জয়হীন ম্যাচের সংখ্যা পাঁচে দাঁড়াল। দুই মৌসুমের বিরতির পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার এই সময়ে দলের এমন পারফরম্যান্স প্রধান কোচ মাইকেল ক্যারিকের ওপর বাড়তি চাপ ও সমালোচনার সৃষ্টি করেছে।
মার্টিনেজ আরও বলেন, আমি আমার সতীর্থ, আমাদের ম্যানেজার এবং এই ক্লাবকে এগিয়ে নিতে যারা কাজ করছেন, তাদের সবার ওপরই আস্থা রাখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উচ্চাকাঙ্ক্ষা ও নিষ্ঠার সাথে সম্মিলিতভাবে কাজ করে যাওয়াই হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার সঠিক পথ।

আপনার মতামত লিখুন