ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুনম রাউত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৬ অক্টোবর ২০২৬ | ০১:৫৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুনম রাউত
ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার পুনম রাউত। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার পুনম রাউত। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দলে উঠে আসার স্মৃতি হাতড়েছেন দেশের হয়ে ১১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার। ২০২১ সালের পর দল থেকে ছিটকে যাওয়া পুনম ভারতের হয়ে ওয়ানডেতেই করেছেন ২ হাজার ২৯৯ রান।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা পুনম দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের ভারতীয় দলের হয়ে বেশ কিছু স্মরণীয় ইনিংস খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছেন এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সুযোগ না পেলেও ভারতীয় নারী ক্রিকেটে তার অবদান উল্লেখযোগ্য। ২০১৭ নারী বিশ্বকাপ তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি। ওই টুর্নামেন্টে তিনি ৩৮১ রান করেন। ফাইনালে ইংল্যান্ডের কাছে হারলেও সেদিন ৮৬ রানের ইনিংস খেলেছেন পুনম।

অবসরের ঘোষণায় নিজের ক্রিকেটজীবনের স্মৃতিচারণ করে পুনম লেখেন, ‘মুম্বাইয়ের রাস্তা থেকে ভারতীয় জার্সি পরা পর্যন্ত এই যাত্রা আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না। এই সফরে ছিল অনেক ত্যাগ, লড়াই, কখনও না ভোলার মতো জয় এবং কঠিন শিক্ষা; যে মুহূর্তগুলো সারা জীবন আগলে রাখব।’

পুনম আরও বলেছেন, ভারতের প্রতিনিধিত্ব করা শুধু স্বপ্নপূরণ ছিল না, বরং তার কাছে ছিল এক বিশেষ সৌভাগ্য। সেই দায়িত্ব তিনি অত্যন্ত গর্বের সঙ্গে পালন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করার সময় তার পাশে থাকা, তার উপর বিশ্বাস রাখা এবং এই যাত্রার অংশ হয়ে ওঠা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক ব্যাটার। 

বিষয় : ভারত ভারত ক্রিকেট দল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুনম রাউত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার পুনম রাউত। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দলে উঠে আসার স্মৃতি হাতড়েছেন দেশের হয়ে ১১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার। ২০২১ সালের পর দল থেকে ছিটকে যাওয়া পুনম ভারতের হয়ে ওয়ানডেতেই করেছেন ২ হাজার ২৯৯ রান।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা পুনম দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের ভারতীয় দলের হয়ে বেশ কিছু স্মরণীয় ইনিংস খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছেন এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সুযোগ না পেলেও ভারতীয় নারী ক্রিকেটে তার অবদান উল্লেখযোগ্য। ২০১৭ নারী বিশ্বকাপ তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি। ওই টুর্নামেন্টে তিনি ৩৮১ রান করেন। ফাইনালে ইংল্যান্ডের কাছে হারলেও সেদিন ৮৬ রানের ইনিংস খেলেছেন পুনম।

অবসরের ঘোষণায় নিজের ক্রিকেটজীবনের স্মৃতিচারণ করে পুনম লেখেন, ‘মুম্বাইয়ের রাস্তা থেকে ভারতীয় জার্সি পরা পর্যন্ত এই যাত্রা আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না। এই সফরে ছিল অনেক ত্যাগ, লড়াই, কখনও না ভোলার মতো জয় এবং কঠিন শিক্ষা; যে মুহূর্তগুলো সারা জীবন আগলে রাখব।’

পুনম আরও বলেছেন, ভারতের প্রতিনিধিত্ব করা শুধু স্বপ্নপূরণ ছিল না, বরং তার কাছে ছিল এক বিশেষ সৌভাগ্য। সেই দায়িত্ব তিনি অত্যন্ত গর্বের সঙ্গে পালন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করার সময় তার পাশে থাকা, তার উপর বিশ্বাস রাখা এবং এই যাত্রার অংশ হয়ে ওঠা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক ব্যাটার। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত