ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৭ পিএম
| প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক
কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে যুবদলকর্মী মো. আবু কাউসার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তৌহিদ ও তাঁর ভাই তানজিরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পানি উন্নয়ন বোর্ডের জমিতে রিসোর্ট নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

নিহত আবু কাউসার কুমিল্লা নগরের কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নগরের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন। গতকাল শুক্রবার সকালে নগরের ছত্রখিল এলাকায় হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, বিরোধপূর্ণ জমিটি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন। ওই জমিতে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেন তৌহিদ। এতে বাধা দেন শামীম ও তাঁর বন্ধু আবু কাউসার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিরোধ মীমাংসার জন্য শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকের আগেই পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তাঁর ভাই ও তাঁদের সহযোগীরা আবু কাউসারের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর শুক্রবার রাতে কুমিল্লা নগরের নূরপুর এলাকা থেকে তৌহিদকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে আটক করে র‍্যাব-১১। তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পুলিশ সুপার আরও বলেন, হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, শনিবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।

বিষয় : গ্রেপ্তার যুবদল হত্যা চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা নগরীতে যুবদলকর্মী মো. আবু কাউসার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তৌহিদ ও তাঁর ভাই তানজিরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পানি উন্নয়ন বোর্ডের জমিতে রিসোর্ট নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

নিহত আবু কাউসার কুমিল্লা নগরের কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নগরের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন। গতকাল শুক্রবার সকালে নগরের ছত্রখিল এলাকায় হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, বিরোধপূর্ণ জমিটি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন। ওই জমিতে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেন তৌহিদ। এতে বাধা দেন শামীম ও তাঁর বন্ধু আবু কাউসার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিরোধ মীমাংসার জন্য শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকের আগেই পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তাঁর ভাই ও তাঁদের সহযোগীরা আবু কাউসারের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর শুক্রবার রাতে কুমিল্লা নগরের নূরপুর এলাকা থেকে তৌহিদকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে আটক করে র‍্যাব-১১। তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পুলিশ সুপার আরও বলেন, হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, শনিবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত