সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে ডাকা আমরণ অনশন স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে এ কর্মসূচি শুরুর কথা ছিল।
পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম হোসেন খোকন বিষিয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৈঠকটি হয়েছে। এতে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আমরা আমরণ অনশন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব আমাদেরকে বেশ কিছু বিষয়ে আশ্বস্ত করেছেন। এক বৈঠকেতো আর সব কিছুর সমাধান হবে না। আশা করছি, শ্রমিকদের স্বার্থে আরও আলোচনা হবে। সব কিছু মিলিয়ে আমরা অনশন স্থগিত করেছি।
প্রসঙ্গত, এনসিটি ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ১৯ অক্টোবর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। গত ১২ অক্টোবর বন্দর ওয়ান স্টপ ভবনের সামনে প্রতীকী গণঅনশন শেষে ওই ঘোষণা দেওয়া হয়েছিল।
বিষয় : চট্টগ্রাম বন্দর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে ডাকা আমরণ অনশন স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে এ কর্মসূচি শুরুর কথা ছিল।
পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম হোসেন খোকন বিষিয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৈঠকটি হয়েছে। এতে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আমরা আমরণ অনশন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব আমাদেরকে বেশ কিছু বিষয়ে আশ্বস্ত করেছেন। এক বৈঠকেতো আর সব কিছুর সমাধান হবে না। আশা করছি, শ্রমিকদের স্বার্থে আরও আলোচনা হবে। সব কিছু মিলিয়ে আমরা অনশন স্থগিত করেছি।
প্রসঙ্গত, এনসিটি ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ১৯ অক্টোবর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। গত ১২ অক্টোবর বন্দর ওয়ান স্টপ ভবনের সামনে প্রতীকী গণঅনশন শেষে ওই ঘোষণা দেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন