ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মুন্সীগঞ্জে তেলের পরিমাপে কারচুপি, ৭৫ হাজার টাকা জরিমানা


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৬ | ১১:৩৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জে তেলের পরিমাপে কারচুপি, ৭৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া তেল বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে এসব অনিয়ম পাওয়া যায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ফর্টিফাইড তেলের বোতল পরিমাপ করে প্রতি পাঁচ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, দুই লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং এক লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ছাড়া পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান কে. এম. হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে পরিমাপে কারচুপি, নিম্নমানের পণ্য বাজারজাতকরণ, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : জরিমানা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


মুন্সীগঞ্জে তেলের পরিমাপে কারচুপি, ৭৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া তেল বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে এসব অনিয়ম পাওয়া যায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ফর্টিফাইড তেলের বোতল পরিমাপ করে প্রতি পাঁচ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, দুই লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং এক লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ছাড়া পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান কে. এম. হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে পরিমাপে কারচুপি, নিম্নমানের পণ্য বাজারজাতকরণ, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত