ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

খাগড়াছড়িতে ৪০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৮ অক্টোবর ২০২৬ | ১১:৪১ পিএম
| প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়িতে ৪০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন

খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচটি ভবন। এর মধ্যে রয়েছে ১০ তলাবিশিষ্ট তিনটি একাডেমিক ভবন ও ছয় তলাবিশিষ্ট দুটি ছাত্রাবাস। 

এসব ভবনের ফলক উন্মোচন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব ভবনের ফলক উন্মোচন করেন।

এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রাবাস চালু হলে পার্বত্য অঞ্চলের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার জনবান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


খাগড়াছড়িতে ৪০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচটি ভবন। এর মধ্যে রয়েছে ১০ তলাবিশিষ্ট তিনটি একাডেমিক ভবন ও ছয় তলাবিশিষ্ট দুটি ছাত্রাবাস। 

এসব ভবনের ফলক উন্মোচন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব ভবনের ফলক উন্মোচন করেন।

এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রাবাস চালু হলে পার্বত্য অঞ্চলের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার জনবান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত